ওয়ালটন ফ্রিজকে ফেসবুকের স্বীকৃতি

২৮ ডিসেম্বর, ২০১৯ ১৬:০৫  
দেশে তৈরি ‘ওয়ালটন রেফ্রিজারেটর’ এর অফিসিয়াল পেজকে ভেরিফায়েড পেজের স্বীকৃতি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। রেফ্রিজারেটরের অফিসিয়াল ফেসবুক পেজ facebook.com/waltonref টিতে ২৫ ডিসেম্বর স্বীকৃতি পেয়েছে ওয়ালটন। ভেরিফায়েড পেজের স্বীকৃতি হিসেবে ‘ওয়ালটন রেফ্রিজারেটর’ পেজে নীল রঙের টিক চিহ্ন যুক্ত হয়েছে। এ প্রসঙ্গে ওয়ালটনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. নাজমুল হোসেন (ইভান) জানিয়েছেন, ২০১৮ সালের ডিসেম্বরে ওয়ালটন রেফ্রিজারেটরের অফিসিয়াল পেজ চালু করা হয়। বর্তমানে পেজটির ফলোয়ার সংখ্যা সাড়ে এক লাখের বেশি। প্রসঙ্গত, এর আগে ওয়ালটনের অফিসিয়াল ফেসবুক পেজ (www.facebook.com/Waltonbd) এবং ওয়ালটন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজটিও (www.facebook.com/waltontelevision) ভেরিফায়েড পেজের স্বীকৃতি পেয়েছে।